[ দেশজুড়ে ]
আখাউড়ায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
ছবি: ডেইলি বাংলাদেশ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সজিব মিয়া নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে পৌর শহরের মসজিদ পাড়া এলাকা থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। তিনি ওই এলাকার ইউসুফ আলীর ভাড়াটিয়া। নিহত সজিব রাজ শ্রমিকের কাজ করতেন। তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায়।
জানা যায়, তুচ্ছ বিষয় নিয়ে গত রাতে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে তার স্ত্রী অন্য দিনের ন্যায় ঘরে ঘুমিয়ে পড়েন। সকালে ঘুম থেকে উঠে দেখতে পান তার স্বামী ঘরের তীরের সঙ্গে উড়না পেঁচিয়ে ঝুলে আছে।
স্থানীয় লোকজন পুলিশে খবর দিলে তারা এসে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
.png)
আখাউড়া থানার সাব ইন্সপেক্টর মোবারক আলম বলেন, প্রাথমিকভাবে গলায় ফাঁস দিয়ে যুবক আত্মহত্যা করেছেন বলে মনে হয়েছে। তবে ময়নাতদন্তের পর নিহতের প্রকৃত কারণ বিস্তারিত জানা যাবে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ব্রাহ্মণবাড়িয়া
লিংক সফলভাবে কপি হয়েছে!