ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চট্টগ্রামে নাশকতা মামলায় স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১১:৫৯, ১২ ডিসেম্বর ২০২৩
চট্টগ্রামে নাশকতা মামলায় স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেফতার
গ্রেফতারকৃত মো. সরোয়ার উদ্দিন সেলিম

নাশকতার মামলায় চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. সরোয়ার উদ্দিন সেলিমকে গ্রেফতার করেছে র‍্যাব।

নগরীর কোতোয়ালি সিনেমা প্যালেস মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মো. সরোয়ার উদ্দিন সেলিম মিরসরাই উপজেলার মিঠানালা গ্রামের তাজুল ইসলামের ছেলে।

Advertisement

র‍্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার জানান, গত ৮ নভেম্বর মীরসরাই এলাকায় যানবাহন চলাচলে বাধা সৃষ্টি, ভাঙচুর, অগ্নিসংযোগসহ নাশকতার ঘটনা ঘটে। এ ঘটনায় সন্দেহভাজন আসামি হিসেবে স্বেচ্ছাসেবক দলের নেতা সরোয়ার উদ্দিন সেলিমকে গ্রেফতার করা হয়।

তিনি আরো বলেন, সরোয়ার উদ্দিন সেলিমের বিরুদ্ধে চট্টগ্রামের কোতোয়ালি, মীরসরাইসহ বিভিন্ন থানায় নাশকতা, হত্যাচেষ্টাসহ ৯টি মামলা রয়েছে। গ্রেফতারের পর তাকে মীরসরাই থানায় হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!