[ দেশজুড়ে ]
৯৬ কেজি গাঁজা রেখে পালাল আসামিরা
ছবি: ডেইলি বাংলাদেশ
রাজশাহী মহানগরীর রাজশাহী বিশ্ববিদ্যালয় বোটানিক্যাল গার্ডেন সংলগ্ন কলাবাগানে অভিযান চালিয়ে ৯৬ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ।
বুধবার রাত সোয়া ১ টার দিকে এসব মাদক উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
মতিহার থানার ওসি শেখ মো. মোবারক পারভেজ জানান, ৫-৬ জন ব্যক্তি কাভার্ডভ্যান থেকে গাঁজা নামিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় বোটানিক্যাল গার্ডেন সংলগ্ন কলাবাগানের ভেতরে রাখা হয়েছে। এ খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালালে অজ্ঞাতনামা ৫-৬ ব্যক্তি কৌশলে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে আসামিদের ফেলে যাওয়া ৯৬ কেজি গাঁজা উদ্ধার হয়। পলাতক আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে। তাদের বিরুদ্ধে মতিহার থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
রাজশাহী
লিংক সফলভাবে কপি হয়েছে!