বৃহস্পতিবার সকালে উপজেলার সরোজগঞ্জ এলাকার তেতুল শেখ কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সারজেত আলী চুয়াডাঙ্গা সদর উপজেলার নতুন ভান্ডারদহ গ্রামের হঠাৎপাড়ার রিয়াজ উদ্দিন মণ্ডলের ছেলে।
চুয়াডাঙ্গা সদর থানার এসআই হাসান জানান, সকালে ভ্যানে কাজের উদ্দেশ্যে ঝিনাইদহের ডাকবাংলা বাজারে যাচ্ছিলেন সারজেত আলীসহ তিনজন। পথে সরোজগঞ্জ এলাকার তেতুল শেখ কলেজের সামনে পৌঁছালে পেছন থেকে একটি পিকআপ তাদের ধাক্কা দেয়। এতে ভ্যান থেকে রাস্তায় ছিটকে পড়েন তারা। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে সারজেত আলীকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত একজনকে গুরুতর অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
.png)