ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কক্সবাজার সমুদ্রসৈকতে কলেজছাত্রের লাশ, মিলেছে পরিচয়

নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫৬, ১৪ ডিসেম্বর ২০২৩
কক্সবাজার সমুদ্রসৈকতে কলেজছাত্রের লাশ, মিলেছে পরিচয়
নিহত সাগর হোসেন। ছবি: সংগৃহীত

কক্সবাজারের সমুদ্রসৈকত থেকে উদ্ধার করা লাশটি নওগাঁর নিয়ামতপুর উপজেলার কলেজছাত্র সাগর হোসেনের (১৮) বলে জানা গেছে।

বৃহস্পতিবার বিকেলে নওগাঁর নিয়ামতপুর থানার ওসি মাইদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। 

বুধবার সকালে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের পাশে দরিয়ানগর পয়েন্টে সমুদ্রসৈকতে ভাসমান অবস্থায় তার লাশটি উদ্ধার করা হয়।

Advertisement

নিহত সাগর হোসেন নিয়ামতপুর উপজেলার বাহাদুরপুর ইউপির ছাতমা গ্রামের আলম মণ্ডলের ছেলে। তিনি রাজশাহী শাহ মখদুম কলেজের বিজ্ঞান বিভাগের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।  

সাগর হোসেনের মামা হেলাল উদ্দিন জানান, বুধবার রাতে ফেসবুকে একটি ভিডিও দেখে ভাগনে সাগরকে চিনতে পারেন তারা। বাড়ির কাউকে কোনো কিছু না জানিয়ে সাগর কার সঙ্গে কক্সবাজারে গেলেন, তা নিয়ে ধোঁয়াশা রয়ে গেছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন তিনি।

জানা যায়, ৪ ডিসেম্বর গ্রামের বাড়ি এসেছিলেন সাগর। তবে কীভাবে কার সঙ্গে সাগর কক্সবাজার গিয়েছিলেন, তা পরিবারের কেউ জানেন না। তার পরিবারে বাবা-মা ও পাঁচ বছরের ছোট বোন আছে। 

নিয়ামতপুর থানার ওসি মাইদুল ইসলাম জানান, লাশ স্বজনদের কাছে হস্তান্তরের বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: কক্সবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!