[ দেশজুড়ে ]
চুয়াডাঙ্গায় ফেনসিডিলসহ গ্রেফতার ২
ফেনসিডিলসহ গ্রেফতারকৃত দুই যুবক
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় ২১ বোতল ফেনসিডিলসহ ইমরান বিশ্বাস এবং ভাসান মল্লিক নামে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার দুপুরে জীবননগর থানার ওসি জাবীদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, রোববার রাতে নিজ বাড়ি থেকে ঐ দুই যুবককে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- জীবননগর উপজেলার খয়েরহুদা পূর্বপাড়ার সিরাজুল বিশ্বাসের ছেলে ইমরান বিশ্বাস এবং একই গ্রামের রিফুজীপাড়ার কামাল মল্লিকের ছেলে ভাসান মল্লিক।
.png)
ওসি জাবীদ হোসেন জানান, রোববার রাতে উপজেলার খয়েরহুদা গ্রামে পৃথক মাদকবিরোধী অভিযান পরিচালনা করে থানা পুলিশ। এ সময় ১০ বোতল ফেনসিডিলসহ ইমরান বিশ্বাস এবং ১১ বোতল ফেনসিডিলসহ ভাসান মল্লিককে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!