[ দেশজুড়ে ]
কুমিল্লায় যুবককে গলা কেটে হত্যা
ছবিতে মোস্তফা কামাল মুন্সি
কুমিল্লার তিতাসে মোস্তফা কামাল মুন্সি (৪২) নামের এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার নারান্দিয়া ইউনিয়নের নয়াচর গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন তিতাস থানার ওসি কাঞ্চন কান্তি দাশ।
নিহত মোস্তফা কামাল মুন্সি তিতাস ভিটিকান্দি ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাসিন্দা।
জানা যায়, কে বা কারা মোস্তফা কামাল মুন্সির গলায় আঘাত করে পালিয়ে যায়। ওই দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে হত্যা করেছে কিনা তা এখনই জানা যায়নি।
.png)
তিতাস থানার ওসি কাঞ্চন কান্তি দাশ বলেন, কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনো বলা যাচ্ছে না। আমরা তদন্ত সাপেক্ষে হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদের খুঁজে বের করবো।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!