মঙ্গলবার দুপুরে ইটনা উপজেলা সদর ইউপির বাজারহাটি গ্রামে অনুষ্ঠিত মেজবানিতে অংশ নেন উপজেলার বীর মুক্তিযোদ্ধারা।
বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে আয়োজিত মধ্যাহ্ন ভোজে সবজি, পোলাও, ঢাকি মাছের ভর্তা, মাছ, মাংস, ডাল, দধি, মিষ্টান্নসহ বিভিন্ন ধরণের খাবার পরিবেশন করা হয়।
.png)
এ সময় মুক্তিযুদ্ধের গৌরবময় ঘটনার স্মৃতিচারণ করেন বীর মুক্তিযোদ্ধা হাজী ঈসমাঈল হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নজরুল ইসলাম ঠাকুর, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা রওশন আলী রুশো প্রমুখ।
জানা যায়, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, যুক্তরাষ্ট্র প্রবাসী এ. জেড আসলাম ইকবাল খান নিজ উদ্যোগে প্রতি বছর বিজয় দিবসের পর বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে ১১ বছর ধরে ‘বিজয় মেজবানি’ আয়োজন করে আসছেন।
এ. জেড আসিফ ইকবাল খান কাকন বলেন, দেহ প্রবাসে থাকলেও মনটা আমার সবসময় দেশেই থাকে। বীর মুক্তিযোদ্ধাদের কাছে আমরা চিরঋণী। তাদের জন্য কিছু করতে পারলে মনে শান্তি পাই।