[ দেশজুড়ে ]
চুয়াডাঙ্গায় ফেনসিডিলসহ আটক ১
আটককৃত মো. মিন্টু
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় ৩০ বোতল ফেনসিডিলসহ মো. মিন্টু নামে একজনকে আটক করেছে পুলিশ।
বুধবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন জীবননগর থানার ওসি এসএম জাবীদ হাসান। এর আগে, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে জীবননগর উপজেলার কালা গ্রামে অভিযান চালিয়ে মিন্টুকে আটক হয়।
আটককৃত মিন্টু জীবননগর উপজেলার ধোপাখালী গ্রামের আবুল হোসেন মন্ডলের ছেলে।
.png)
ওসি এসএম জাবীদ হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে জীবননগর উপজেলার কালা গ্রামে অভিযান চালায় পুলিশ। এ সময় ৩০ বোতল ফেনসিডিলসহ মিন্টুকে আটক করা হয়। তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!