[ দেশজুড়ে ]
চাঁদপুরে প্রতিবন্ধীদের মাঝে পুনাকের শীতবস্ত্র বিতরণ
ছবি: ডেইলি বাংলাদেশ
পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) চাঁদপুর জেলার উদ্যোগে শতাধিক অসহায় ও প্রতিবন্ধীর মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর পুলিশ লাইন ড্রিল শেডে অসহায়দের শীতবস্ত্র তুলে দেন পুনাক সভানেত্রী নুরজাহান ইসলাম।
শীতবস্ত্র বিতরণের আগে পুনাক সভানেত্রী বলেন, পুনাক সব সময়ই চেষ্টা করে অসহায়দের পাশে দাঁড়াতে। বর্তমানে শীতের প্রকোপ বেড়েছে তাই আমাদের এই সামান্য প্রচেষ্টা। আশা করি, ভবিষ্যতে আরো শীতবস্ত্র নিয়ে শীতার্তদের পাশে দাঁড়াতে পারবো।
এ সময় উপস্থিত ছিলেন, পুনাক চাঁদপুরের সহ-সভানেত্রী পূজা দাশ, সাধারণ সম্পাদক ইফফাত অড়া আহমেদ, সাংগঠনিক সম্পাদক তন্দ্রা দাস, অর্থ ও দফতর বিষয়ক সম্পাদক ঈশানা ইভা, সহ-সাধারণ সম্পাদক তৈমুন্নেছা, দফতর সম্পাদক শাহীনা সুলতানা, যোগাযোগ সম্পাদক সৌনিয়া কামাল, সাংস্কৃতিক সম্পাদক আফরুজুন নাহার, বিপণন সম্পাদক তাহমিনা আক্তার ও রোকসানা আক্তার প্রমুখ।
.png)
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পুনাকের শিক্ষক শিপ্রা দাস। অনুষ্ঠানের শুরুতে কোরআন তিলাওয়াত করেন দৃষ্টি প্রতিবন্ধী হারুন অর রশিদ।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!