[ দেশজুড়ে ]
দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল বৃদ্ধের
নিহত আবু ছায়েদ মানিক
নোয়াখালীর কবিরহাটে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আবু ছায়েদ মানিক নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো দুই মোটরসাইকেল আরোহী।
শুক্রবার ভোরে উপজেলার ধানশালিক ইউনিয়নের সোনাপুর টু মুছাপুর বেড়িবাঁধ সড়কের ধানশালিক বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু ছায়েদ মানিক কোম্পানীগঞ্জ উপজলোর চরফকিরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সওদাগর বাড়ির আবুল কালামের ছেলে।
স্থানীয় বাসিন্দা বিপ্লব জানান, শুক্রবার ভোরে মোটরসাইকেলে জেলা শহর মাইজদী যাচ্ছিলেন মানিক। পথে উপজেলার ধানশালিক ইউনিয়নের সোনাপুর টু মুছাপুর বেড়িবাঁধ সড়কের ধানশালিক বাজারের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান মানিক।
কবিরহাট থানার ওসি হুমায়ন কবির বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!