ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পার্বতীপুরে কিশোরীর লাশ উদ্ধার

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশিত: ২২:০৪, ২৬ ডিসেম্বর ২০২৩
পার্বতীপুরে কিশোরীর লাশ উদ্ধার
লাশ উদ্ধার- ফাইল ফটো

দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় খুশি বেগম নামে এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার বিকেল ৫টার দিকে উপজেলা উপজেলার চন্ডীপুর ইউনিয়নের বড়হরিপুর গাজারমারি পাড়ায় এ ঘটনা ঘটে। সে চন্ডীপুর ইউনিয়নের বড়হরিপুর গাজারমারি পাড়ার বাবলু মিয়ার মেয়ে।

জানা যায়, দীর্ঘদিন ধরে খুশি মানসিক ভারসাম্যহীনের মতো আচরণ করছিলো। মঙ্গলবার দুপুরে কাউকে না জানিয়ে নিজ ঘরে ঘুমাতে যায় খুশি। বিকেল গড়িয়ে সন্ধ্যা হলেও ঘর থেকে বের না হলেও পরিবারের লোকজনের সন্দেহ হয়। খুশিকে ডেকেও সাড়া না পেয়ে দরজা ভাঙেন তারা। পরে ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয়।

Advertisement

পার্বতীপুর মডেল থানার এসআই মাসুদ রানা এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!