[ দেশজুড়ে ]
দ্রুতগতির ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
ফাইল ছবি
খুলনার লবণচরা থানাধীন জিরো পয়েন্ট এলাকায় ট্রাকের ধাক্কায় আলমগীর (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলমগীর সাতক্ষীরার তালা উপজেলার মোজাহারের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, সাতক্ষীরা থেকে মোটরসাইকেলে দুই ব্যক্তি রূপসার দিকে যাচ্ছিলেন। জিরো পয়েন্ট পৌঁছালে দ্রুতগতিতে ছুটে আসা একটি ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের যাত্রী আলমগীর মাথায় গুরুতর আঘাত পান। এছাড়া চালক সেতু মোড়ল শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হন। তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে চিকিৎসাধীন অবস্থায় আলমগীরের মৃত্যু হয়। তবে সেতু মোড়লের অবস্থা গুরুতর নয়।
নগরীর লবণচরা থানার ওসি মো. হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। ট্রাকটি হেফাজতে আছে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!