[ দেশজুড়ে ]
ইন্দোনেশিয়া থেকে কয়লা নিয়ে মোংলায় ভিড়ল জাহাজ
ফাইল ছবি
কয়লা নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে এমভি বসুন্ধরা ইমপ্রেস নামের একটি বাণিজ্যিক জাহাজ। রোববার ভোর ৪টার দিকে বাগেরহাটের রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের জন্য কয়লা নিয়ে জাহাজটি বন্দরের হারবাড়িয়া এলাকায় পৌঁছায়।
বিষয়টি নিশ্চিত করেছেন কয়লাবাহী বাণিজ্যিক জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট মেসার্স টগি শিপিং অ্যান্ড লজিস্টিকের অপারেশন ম্যানেজার ইমাম হোসেন।
তিনি জানান, ইন্দোনেশিয়ার মুয়াবা পান্তাই বন্দর থেকে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ৫০ হাজার ৭৭২ টন কয়লা নিয়ে জাহাজটি গত ১৩ ডিসেম্বর বাংলাদেশের উদ্দেশে ছেড়ে আসে।
.png)
তিনি আরো জানান, রোববার সকাল থেকে কয়লা খালাস কাজ শুরু করা হয়েছে। এরপর খালাসকৃত ওই কয়লা লাইটার জাহাজের মাধ্যমে রামাপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের জেটিতে পৌঁছানো হবে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!