[ দেশজুড়ে ]
রাণীনগরে নিরাপত্তা জোরদারে পুলিশের বিশেষ টহল
ছবি: ডেইলি বাংলাদেশ
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নওগাঁর রাণীনগর উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও নিরাপত্তা জোরদারে বিশেষ টহল দিয়েছে পুলিশ। রাণীনগর থানা পুলিশের আয়োজনে ও থানার ওসির সার্বিক তত্ত্বাবধানে শনিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এ টহল দেওয়া হয়।
টহলটি থানা প্রাঙ্গণ থেকে শুরু করে রাণীনগর সদর বাজার হয়ে আবাদপুকুরে যায়। এরপর সদরের বাসস্ট্যান্ড, বেতগাড়ি বাজারসহ পুরো উপজেলার বিশেষ বিশেষ স্থান প্রদক্ষিণ শেষে থানায় গিয়ে শেষ হয়।
রাণীনগর থানার ওসি আবু ওবায়েদ জানান, নির্বাচনকে সামনে রেখে উপজেলার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং নিরাপত্তা জোরদারে পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হকের নির্দেশনায় টহল দেওয়া হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
রাণীনগর
লিংক সফলভাবে কপি হয়েছে!