ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভাটায় শিকলে বেঁধে নির্যাতনে শ্রমিকের মৃত্যুর অভিযোগ 

বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: ২০:২০, ৩১ ডিসেম্বর ২০২৩
ভাটায় শিকলে বেঁধে নির্যাতনে শ্রমিকের মৃত্যুর অভিযোগ 
আমতলী থানা। ছবি: ডেইলি বাংলাদেশ

বরগুনার আমতলীতে শিকলে বেঁধে সর্দারের নির্যাতনে আনিছ গাজী নামে এক শ্রমিকের মৃত্যুর অভিযোগ উঠছে। খবর পেয়ে পুলিশ শ্রমিকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

রোববার গুলিশাখালী ইউপির কালিাড়ির আইএসএসবি ইট ভাটায় এ ঘটনা ঘটে। মৃত আনিছ গাজী একই ইউপির ডালাচারা গ্রামের মৃত চান মিয়া গাজীর ছেলে।

শ্রমিক আনিছ গাজীর স্ত্রী ফিরোজা বেগম বলেন, আমার স্বামীর কাছে দাদনের টাকা পাওনা দাবি করে আইএসএসবি ইট ভাটার সর্দার ছালাম ও খালেক ভাটার থাকার ঘরে পায়ে শিকল পরিয়ে নির্যাতন করেছে এবং সেখানেই তিনি অসুস্থ হয়ে মারা যান। আমি স্বামী হত্যার বিচার চাই।

Advertisement

এ ঘটনার খবর পেয়ে বরগুনার পুলিশ সুপার মো. আব্দুস ছালাম ও আমতলী থানার ওসি শাখয়াত হোসেন তপু ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ইট ভাটার মালিক ফারুক গাজী বলেন, সর্দার কাকে দাদন দিয়েছেন এ বিষয়টি আমার জানা নেই।  

আমতলী থানার ওসি শাখয়াত হোসেন তপু বলেন, শ্রমিকের লাশ উদ্ধার করে ময়নাতদন্ত করার জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বরগুনার পুলিশ সুপার মো. আব্দুস ছালাম বলেন, বিষয়টির তদন্ত চলছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: বরগুনা
লিংক সফলভাবে কপি হয়েছে!