ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মেহেরপুরে পরিত্যক্ত বােমা বিস্ফােরণে কৃষক আহত

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৩:১৮, ৩ জানুয়ারি ২০২৪
মেহেরপুরে পরিত্যক্ত বােমা বিস্ফােরণে কৃষক আহত
ছবি: ডেইলি বাংলাদেশ

মেহেরপুর সদর উপজেলার শােলমারী গ্রামের মাঠের একটি আমবাগানে পরিত্যক্ত বােমা বিস্ফােরণে সােহান হােসেন নামে এক কৃষক আহত হয়েছেন।

বুধবার  সকাল ১০টার দিকে শােলমারী গ্রামের ঈদগাহ পাড়ার বাসিন্দা ফয়েজ উদ্দীনের আমবাগানে এ ঘটনা ঘটে। আহত সােহান ওই গ্রামের হামিদুল ইসলামের ছেলে।

স্থানীয় জানান, বুধবার সকালে গ্রামের মাঠে কাজ করতে যাচ্ছিলেন সােহান। ওই সময় মাঠের একটি আম বাগানের ভেতর দিয়ে হেঁটে যাওয়ার সময় রশি দিয়ে পলিথিনের ব্যাগে রাখা পরিত্যক্ত বােমায় তার পা স্পর্শ করে। এসময় বিকট শব্দে বােমাটি বিস্ফােরিত হয়। এতে গুরুতর আহত হন তিনি। এ সময় মাঠের অন্যান্য কৃষকরা তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন মেহেরপুর পুলিশ সুপার নাজমুল।

Advertisement

মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার মেহেদী হাসান বলেন, সােহান পায়ে ও পেটে আঘাত পেয়েছেন।

মেহেরপুর সদর থানায় ওসি শেখ কনি মিয়া জানান, ঘটনাস্থল থেকে অবিস্ফােরিত বােমা উদ্ধার করা হয়েছে। বােমাটি কে বা কারা রেখেছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!