নিহত ব্যক্তির নাম বিল্লাল হোসেন (৪৫)। আহতরা হলেন- সাইদুল ইসলাম ও আব্দুল লতিফ। আহতদের মধ্যে একজনকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও অপরজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
ভালুকা মডেল থানার ওসি কামাল হোসেন জানান, হতাহতরা ঐ কারখানায় ড্রামে পলিথিন ও প্লাস্টিক পুড়িয়ে প্রক্রিয়াজাতকরণ করে ডিজেল তৈরির কাজ করতেন। প্রতিদিনের মতো বুধবারও কাজ করছিলেন তারা। কিন্তু দুপুরের দিকে কারখানাটিতে ডিজেল তৈরির সেই ড্রাম বিস্ফোরণ হয়। এতে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন বিল্লাল। দগ্ধ হন দু’জন। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে আহত দু’জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।
.png)