বৃহস্পতিবার রাতে এ তথ্য নিশ্চিত করেন থানার ওসি সনজয় কুমার সিনহা। এর আগে, বুধবার রাতে বায়েজিদ-অক্সিজেন সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত নাছির উদ্দীন রাউজান উপজেলার গহিরা ইউনিয়নের ধলইনগর গ্রামের ছমদ আলী মুন্সির বাড়ির আব্দুল হারুনের ছেলে।
.png)
ওসি বলেন, বায়েজিদ-অক্সিজেন সড়কে চেকপোস্ট চলাকালে একটি অটোরিকশায় তল্লাশি চালিয়ে গাড়িটির যাত্রী নাছির উদ্দীনের কাছে ২০ হাজার ইয়াবা পাওয়া হয়। এ সময় ইয়াবাগুলো উদ্ধার ও নাছির উদ্দীনকে গ্রেফতার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার পর বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।