ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাঁশখালীতে একজনের লাশ উদ্ধার

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২২:১২, ৬ জানুয়ারি ২০২৪
বাঁশখালীতে একজনের লাশ উদ্ধার
লাশ উদ্ধার- ফাইল ফটো

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার বিকেলে উপজেলার সাধনপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বড় ডেবা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। ঐ ব্যক্তির পরিচয় জানা যায়নি। বয়স আনুমানিক ৪৫ বছর বলে জানিয়েছে পুলিশ।

রামদাস মুন্সী হাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ তপন কুমার বাগচী বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বিকেলে পুরুষের লাশটি উদ্ধার করা হয়। ঐ ব্যক্তির পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ৪৫ বছর। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানতে পেরেছি। লাশের শরীরে আঘাতের কোনো চিহ্ন দেখা যায়নি। উদ্ধারের পর লাশটি মর্গে পাঠানো হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!