শনিবার দুপুরে কলমাকান্দা উপজেলার চৈতা গ্রামের একটি জঙ্গলে আমগাছ থেকে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। মৃত আলামিন একই চৈতা গ্রামের রুহুল আমীনের ছেলে।
জানা যায়, আলামিন বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ি এসে গোয়ালে গরু বেঁধে কাউকে কিছু না বলে বাড়ি থেকে চলে যান। রাতে বাড়ি আসতে দেরি হওয়ায় পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি শুরু করেন। এরপর শুক্রবারও তার সন্ধান মেলেনি। শনিবার দুপুরে বাড়ির উত্তর পাশের জঙ্গলের আম গাছের ডালে গলায় দড়ি পেঁচানো অবস্থায় তার লাশ পাওয়া যায়।
.png)
এ বিষয়ে কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ লুৎফুল হক জানান, ঐ যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোণা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।