[ দেশজুড়ে ]
জীবনে প্রথম ভোট দিয়ে খুশি নাইমা
ছবি: ডেইলি বাংলাদেশ
জীবনে প্রথম ভোট দিয়ে খুব খুশি নাইমা জান্নাত। রোববার সকালে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন নতুন ভোটার জান্নাত। নাইমা জান্নাত জেলার নাসিরনগর সদর এলাকার বাসিন্দা। নাইমা ঢাকার ট্রমা নার্সিং সেন্টারের প্রথম বর্ষের ছাত্রী।
নাইমা জান্নাত জানান, ঢাকায় ট্রমা নার্সিং সেন্টারের নার্সিংয়ে পড়ালেখা করেন। ভোট দিতে ঢাকা থেকে গ্রামের বাড়ি নাসিরনগরে আসেন দুই দিন আগে। নতুন ভোটার হিসেবে এটাই তার প্রথম ভোট দেওয়া। নিজের পছন্দ মতো প্রার্থীকে ভোট দিতে পেরে তিনি খুবই খুশি ও উৎফুল্ল।
তিনি আরো জানান, এর আগে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ ছিলো, কিন্তু পড়ালেখার জন্য বাড়িতে আসতে পাড়েননি। এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কলেজ বন্ধ থাকাতে ভোট দিতে বাড়িতে চলে আসেন।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ব্রাহ্মণবাড়িয়া
লিংক সফলভাবে কপি হয়েছে!