[ দেশজুড়ে ]
জমি নিয়ে বিরোধ, মুন্সীগঞ্জে যুবককে ছুরিকাঘাতে হত্যা
ছবি- ডেইলি বাংলাদেশ
মুন্সীগঞ্জের চরাঞ্চলের হোগলাকান্দি এলাকায় জমি নিয়ে বিরোধের জের ধরে মোহাম্মদ তরিকুল ইসলাম নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে।
রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সদর উপজেলার চর-কেওয়ার ইউপির হোগলাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, একই গ্রামের এনায়েতউল্লার ছেলে মাহিরের সঙ্গে তরিকুলের দীর্ঘ দিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। সেই ঘটনার জের ধরে রোববার সন্ধ্যায় তর্কবিতর্কের এক পর্যায়ে মাহির তরিকুলকে ধারালো ছুরি দিয়ে বুকে আঘাত করে। পরে তাকে আহত অবস্থায় দ্রুত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রুহুল আমিন জানান, নিহত তরিকুলের বুকে ধারালো ছুরিকাঘাত রয়েছে।
জেলা সদর থানার ওসি আমিনুল ইসলাম জানান, পূর্ব বিরোধের জেরে এই হত্যাকাণ্ড হতে পারে। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ডেইলি-বাংলাদেশ/এআইএ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
মুন্সিগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!