[ দেশজুড়ে ]
সড়কে আলমসাধু উল্টে প্রাণ গেল চালকের
ফাইল ছবি
খুলনার পাইকগাছায় সড়কে আলমসাধু উল্টে চালক মাসুম সানা (২৬) নিহত হয়েছেন। রোববার সন্ধ্যায় উপজেলার চক কাওলী গ্রামের চারা বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মাসুম সানা (২৬) সাতক্ষীরার আশাশুনি থানার গোয়ালডাঙ্গা গ্রামের মুনছুর সানার ছেলে। মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন পাইকগাছা থানার ওসি মো. ওবাইদুর রহমান।
.png)
নিহতের বড় ভাই মাহাফুজুল সানা জানান, রোববার সন্ধ্যায় ছোট ভাই মাসুম আলমসাধু চালিয়ে বড়দল থেকে কয়রার হোগলারহাট যাওয়ার সময় পাইকগাছার চক কাওলি এলাকায় পৌঁছান। এ সময় কুকুর দৌড়ে আলমসাধুর নিচে পড়ে। এতে নিয়ন্ত্রণ হারিয়ে আলমসাধু উল্টে রাস্তার ওপর পড়ে মাসুম মাথায় আঘাত পান। পিছনে চলতে থাকা অপর একটি আলমসাধু মাসুমের শরীরের ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলে তিনি মারা যান।
ওসি ওবাইদুর রহমান বলেন, আলমসাধুর চাপায় মারা যাওয়া মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!