মঙ্গলবার রাত ৩টা থেকে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ।
ঘাট কর্তৃপক্ষ জানায়, রাত ১০টার পর থেকেই নদীতে কুয়াশা পড়তে শুরু করে। পরে রাত ৩টার দিকে কুয়াশার মাত্রা আরো ঘন হয়। এতে ফেরি চলাচলের মার্কিং পয়েন্ট ও ফগলাইট ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে। এ সময় দুর্ঘটনা এড়াতে রাত ৩টা থেকে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।
.png)
বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক আব্দুস সালাম জানান, কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে রাত ৩টার দিকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার মাত্রা কমে আসলে ফেরি চলাচল ফের স্বাভাবিক হবে।