ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বিষ প্রয়োগে ১২ পাখির মৃত্যু, নেয়া হলো জরিমানা ও মুচলেকা

শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৮:২০, ১২ জানুয়ারি ২০২৪
বিষ প্রয়োগে ১২ পাখির মৃত্যু, নেয়া হলো জরিমানা ও মুচলেকা
ছবি: ডেইলি বাংলাদেশ

শরীয়তপুরের ডামুড্যায় কৃষি জমিতে (গমক্ষেত) বিষ প্রয়োগ করায় ১২টি পাখির মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (১২ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে ঐ জমির মালিককে দুই হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।

এর আগে, এদিন সকাল থেকে দুপুর পর্যন্ত জমিতে বিষ প্রয়োগের ফলে বিভিন্ন প্রজাতির ঘুঘু ও শালিক পাখির মৃত্যু হয়। ডামুড্যা উপজেলার মধ্যসিড্যা গ্রামের খনারপাড় এলাকায় ফসলি জমির মাঠে এ ঘটনা ঘটে। কিছু পাখি জমিতে রশি দিয়ে টানিয়ে রাখতে দেখা যায়। পরে পাখির মৃত্যুর বিষয়টি চারদিকে জানাজানি হলে ঐ কৃষক পাখিগুলো মাটিতে পুঁতে রাখেন।

ডামুড্যা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজন দাস গুপ্ত বলেন, আমি জানতে পেরে ডামুড্যা থানার ওসিকে নিয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। আমি স্থানীয় ও জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলে জানতে পারি ১০ থেকে ১২টি পাখি মেরেছেন কৃষক শাজাহান মাদবর। পরে কৃষি জমিতে বিষ প্রয়োগ করে পাখি হত্যা করার দায়ে শাজাহানকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে এমন কাজ আর করবেনা, এই মর্মে মুচলেকাও নেয়া হয়।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!