ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দেশের সর্বনিম্ন তাপমাত্রা দিনাজপুরে

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: ১২:০৬, ১৩ জানুয়ারি ২০২৪
দেশের সর্বনিম্ন তাপমাত্রা দিনাজপুরে
ছবি: ডেইলি বাংলাদেশ

মৃদু শৈত্যপ্রবাহ আর ঘন কুয়াশার সঙ্গে হিম শীতল বাতাসে হাড় কাঁপানো কনকনে শীত অনুভূত হচ্ছে উত্তরের জেলা দিনাজপুরে। রাত থেকে শুরু করে অনেক বেলা অবধি বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। কয়েকদিন ধরে দেখা মিলছে না সূর্যের।

শনিবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে দিনাজপুরে। আবহাওয়া অফিসের তথ্য মতে, সকাল ৯টায় দিনাজপুরে ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসে আর্দ্রতা ছিল ৯৭ ভাগ। চলতি বছরে এটি জেলার সর্বনিম্ন তাপমাত্রা। এছাড়া জেলার ওপর দিয়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ।

গত কয়েকদিন ধরেই উত্তরাঞ্চলের জেলাটিতে বেড়েছে শীতের দাপট। কুয়াশার কারণে সড়ক মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে দূরপাল্লার পরিবহন চলছে ধীর গতিতে।

Advertisement

জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, শনিবার দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতা ছিল ৯৭ ভাগ। চলতি বছরে এটি জেলার সর্বনিম্ন তাপমাত্রা। চলতি সপ্তাহের শেষের দিকে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টি হলে তাপমাত্রা আরো কমে যেতে পারে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!