শুক্রবার উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের পঁচা কোড়ালিয়া বিটের আওতায় সংরক্ষিত বনাঞ্চল চরপাতালিয়া থেকে কচ্ছপটি উদ্ধার করে বিকেলে ৪ টায় মনপুরা দখিনা হাওয়া সী-বিচ সংলগ্ন মেঘনা নদীতে অবমুক্ত করা হয়। বিষয়টি নিশ্চিত করেন বনবিভাগের পঁচা কোড়ালিয়া বিট কর্মকর্তা আব্বাস আলী।
বিট কর্মকর্তা আব্বাস আলী জানান, চরপাতিালিয়া সংলগ্ন মেঘনায় মাছ শিকারের সময় জেলেরা সংরক্ষিত বনাঞ্চলে কচ্ছপটি আটকে থাকতে দেখে মুঠো ফোনে জানায়। তখন মেঘনায় টহলে থাকা বনভিভাগের টিম নিয়ে সংরক্ষিত বনাঞ্চলে আটকে থাকা কচ্ছপটি উদ্ধার করে পঁচা কোড়ালিয়া বনভিভাগের বিট কার্যালয়ে নিয়ে আসা হয়। পরে বিকেলে দখিনা হাওয়া সীবিচ সংলগ্ন মেঘনায় অবমুক্ত করা হয়।
.png)
মনপুরা বনভিভাগের দায়িত্বে থাকা রেঞ্জ কর্মকর্তা রাশেদুল ইসলাম জানান, মনপুরায় ১৮ দিনের ব্যবধানে ৪০ কেজি ওজনের অলিভ রেডলে প্রজাতির সামুদ্রিক কচ্ছপ উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত কচ্ছপটি মেঘনায় অবমুক্ত করা হয়েছে।