শনিবার সকাল ৯টায় জেলায় চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৭ ডিগ্রি সেলিসিয়াস।
বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক মো. মাসুদ রানা রুবেল।
.png)
তিনি জানান, শনিবার সকাল ৯টায় বরিশালে চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। একই সঙ্গে সকালে ২ নটিক্যাল মাইল বেগে বাতাস বয়ে গেছে। এর আগে শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
তিনি আরো জানান, বরিশালে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে না গেলেও শৈত্যপ্রবাহ অনুভূত হচ্ছে। তবে তাপমাত্রা সর্বনিম্ন ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলে মৃদু শৈত্যপ্রবাহ অনুভব হয়। আগামী তিন চারদিন শীতের এ তীব্রতা অব্যাহত থাকতে পারে।