ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হোসেনপুরে বিনা পয়সার বাজার

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ২০:৪১, ১৩ জানুয়ারি ২০২৪
হোসেনপুরে বিনা পয়সার বাজার
ছবি: ডেইলি বাংলাদেশ

দেশে চলছে প্রচন্ড শীত৷ আর এই শীতে একদল শিশু কিশোররা মিলে শীর্তাত মানুষের পাশে থাকার উদ্যোগ নিলো। ভ্রাম্যমাণ একটি দোকানে থরে থরে সাজানো হল শীতের পোশাক। শিশুরা যার যার পছন্দমতো পোশাক নিচ্ছে। পোশাক নিতে দিতে হচ্ছে না কোনো টাকা।

শনিবার সকালে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার হোসেনপুর সরকারি মডেল পাইলট স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বিনা পয়সার বাজার নামে এমনই এক ইভেন্টের আয়োজন করে শিশুদের হাসি ফাউন্ডেশন নামে স্থানীয় একটি সংগঠন।

স্কুল শিক্ষার্থীদের টিফিনের জমানো টাকায় প্রতিষ্ঠিত এ সংগঠনের আয়োজনে অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডা. মো. তানভীর হাসান জিকো। এর আগে শিশুদের হাসি ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা এবিএম ছিদ্দিক চঞ্চল ফিতা কেটে ‘বিনা পয়সার বাজার’ উদ্বোধন করেন।

Advertisement

সকাল থেকে বিকাল পর্যন্ত চলে এই বাজার। প্রায় দেড় শতাধিক শিশু শীতের পোশাক পেয়েছে বিনা পয়সার বাজার থেকে।

বিনা পয়সার বাজারের ক্রেতা ঝুমা বলেন, কোনো টাকা ছাড়াই নিজের পছন্দ অনুযায়ী পোশাক কিনতে পেরেছি। নিজের পছন্দের জিনিস পেয়ে অনেক ভালো লাগছে।

ডা. মো. তানভীর হাসান জিকো বলেন, এমন উদ্যোগ আগে কখনো দেখিনি। তারা যে কার্যক্রম করেছে এতে শিশুদের পছন্দের অধিকার নিশ্চিত হয়েছে। এমন কার্যক্রমে অংশগ্রহণ করতে পেরে নিজের কাছে অনেক ভালো লাগছে।

শিশুদের হাসি ফাউন্ডেশনের সভাপতি মাহমুদুল হক রিয়াদ বলেন, ৬ বছর ধরে বিভিন্ন ইভেন্টের মাধ্যমে শিশুদের শীতবস্ত্র বিতরণ করছি। কিন্তু যাকে পোশাক দিচ্ছে তার পছন্দ অনুযায়ী হয়েছে কি না সেটা তারা বুঝতে পারত না। বাচ্চাদের পছন্দের অধিকার দিতেই এই আয়োজন করা হয়েছে।

 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!