ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

‘বাবা কম্বল খান মোক দে শীত থাকি বাচো’

নীলফামারী প্রতিনিধি
প্রকাশিত: ১৯:০৩, ১৪ জানুয়ারি ২০২৪
‘বাবা কম্বল খান মোক দে শীত থাকি বাচো’
অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির উদ্যোগে ৫০০ জনকে শীতবস্ত্র বিতরণ। ছবি: ডেইলি বাংলাদেশ

‘যে শীত খুব কষ্ট আছুং বাবা এই শীতোত কম্বল খান পেয়া মোর উপকার হইবে। মোর ছাওয়া মোর পাশে দেখে না মানুষের কাপড় নিয়ে গাত দেং বাবা কম্বল খান মোক দে শীত থাকি বাচো’ এমন কথা ৬৫ বছর বয়সী মরজিনা বেগমের। 

মরজিনা নীলফামারীর কিশোরগঞ্জের দুরাকুটি এলাকার মফেল আলীর স্ত্রী। 

রোববার কিশোরীগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির উদ্যোগে ৫০০ জনকে শীতবস্ত্র বিতরণ করা হয়। সেখানে শীতবস্ত্র পেয়ে খুশি এমন কয়েকশ মানুষ।

Advertisement

অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির উদ্যোগে ৫০০ জনকে শীতবস্ত্র বিতরণ।এ সময় কিশোরগঞ্জ থানার ওসি পলাশ চন্দ্র মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার গোলাম সবুর, অবসরপ্রাপ্ত সিনিয়র এএসপি সিরাজুল ইসলামসহ থানা পুলিশের কর্মকর্তারা। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: নীলফামারী
লিংক সফলভাবে কপি হয়েছে!