[ দেশজুড়ে ]
বেনাপোল এক্সপ্রেস মেরামতের জন্য আনা হয়েছে সৈয়দপুর
ছবি: ডেইলি বাংলাদেশ
দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়ে যাওয়া বেনাপোল এক্সপ্রেসের ৩টি কোচ মেরামতের জন্য আনা হয়েছে দেশের বৃহত্তম নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানায়। মর্মান্তিক দুর্ঘটনা ও নাশকতার সাক্ষী বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি।
শনিবার রাতে নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানায় এসে পৌঁছায় এ কোচগুলো।
সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) সাদেকুর রহমান বলেন, এ কোচগুলো কারখানায় নিয়ে আশা হয়েছে নতুন করে সংস্কার করা হবে। কোচগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এগুলো দ্রুত মেরামত করে রেলওয়ে ট্রাফিক বিভাগে হস্তান্তর করা হবে।
৬ জানুয়ারি রাতে রাজধানীর গোপীবাগে এ বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন দেয় দুর্বৃত্তরা।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
নীলফামারী
লিংক সফলভাবে কপি হয়েছে!