ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

তীব্র শীতে উষ্ণতা পেতে মাকে জড়িয়ে পাঁচ কুকুর ছানা

শাকের মোহাম্মদ রাসেল, লক্ষ্মীপুর
প্রকাশিত: ২১:১৯, ১৪ জানুয়ারি ২০২৪
তীব্র শীতে উষ্ণতা পেতে মাকে জড়িয়ে পাঁচ কুকুর ছানা
ছবি: ডেইলি বাংলাদেশ

প্রচণ্ড ঠান্ডা আর কনকনে বাতাসের তীব্র শীতে কাবু সাধারণ মানুষ। জবুথবু হয়ে পড়েছে মানুষের পাশাপাশি প্রাণী জগতও। মানুষ খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণ করে আবার অতি প্রয়োজন ছাড়া বাইরে বের না হয়ে নিজেদের ঠান্ডা মুক্ত রাখার চেষ্টা করে। 

পাশাপাশি গৃহপালিত পশু পাখিদেরও প্রতিও যত্নবান হয় মানুষ। কিন্তু রাস্তার পাশে পড়ে থাকা কুকুর বিড়ালের কেউ যত্নবান না হলেও নিজেরা নিজেদের উষ্ণতা পেতে চেষ্টার কমতি থাকে না।

যেমনটি চোখে পড়েছে লক্ষ্মীপুরের একটি সড়কের পাশে মা কুকুর সহ পাঁচটি ছানার। প্রচণ্ড শীতে কাবু হয়ে পড়া কুকুর ছানা গুলো মাকে জড়িয়ে আরাম নেয়ার চেষ্টা করছে। শীত নিবারণের জন্য জ্বালিয়ে রেখে দেয়া খড়কুটোর গরম ছাঁইতে বসে শুয়ে আরাম নিচ্ছে পাঁচটি কুকুর ছানা। রাস্তা দিয়ে যাতায়াতে কেউ তাদের বিরক্ত করে না। বরং তারা আরো বেশি উঞ্চতা পেতে সহযোগিতা করছে।

Advertisement

দেখা যাচ্ছে মকে জড়িয়ে সবকটি ছানা ঘুমাচ্ছে। তীব্র শীতে কনকনে বাতাসের মধ্যে এমন উঞ্চতা তাদের জন্য একটু আশীর্বাদ। লক্ষ্মীপুর সদর উপজেলা পৌর ৭ নম্বর ওয়ার্ডের জোড় দিঘির পাড় এলাকায় বসবাস করছে কুকুরগুলো। কোথাও ঠাঁই না পেয়ে এভাবেই শীতে জীবন চলে তাদের।

স্থানীয়রা বলছেন, কুকুর ছানাগুলো সারাদিন এখানেই থাকে। মানুষের মানুষের শীত নিবারণের শেষে পেলে রাখা খড়কুটোর ছাঁইতে বসে বসে আরাম নেয় তারা। তীব্র ঠান্ডার কারণে সব সময় তারা কাঁপতে থাকে।

গত কয়েক দিনের টানা শৈত্য প্রবাহ ও ঠান্ডা জনিত কারণে কর্মজীবী মানুষ জবুথবু হয়ে পড়ে। বিপাকে পড়ে খেটে খাওয়া মানুষ। গত দুইদিন ১২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নেমে যায়। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!