ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

শীতার্ত মানুষের গায়ে কম্বল জড়িয়ে দিলেন ইউএনও

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৪২, ১৬ জানুয়ারি ২০২৪
শীতার্ত মানুষের গায়ে কম্বল জড়িয়ে দিলেন ইউএনও
ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় জেঁকে বসেছে শীত। সেই সঙ্গে বাড়ছে হিমেল হাওয়া আর কুয়াশা। কুয়াশার সঙ্গে শীতের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় অসহায় দরিদ্র, লোকজনরা অনেকটাই বিপাকে পড়েছে। 

এ অবস্থায় অসহায় দরিদ্র, লোকনের পাশে এসে দাঁড়িয়ে নিজ হাতে শীতার্ত মানুষের গায়ে কম্বল জড়িয়ে দিলেন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাবেয়া আক্তার। 

কম্বল পেয়ে মহাখুশি ওইসব অসহায় মানুষরা। সোমবার রাতে ইউএনও রাবেয়া আক্তার প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে কম্বল হাতে ছুটে যান রেলওয়ে স্টেশন, খড়মপুর মাজার এলাকা, আজমপুর রেলওয়ে স্টেশনে। ওইসব স্থানের অসহায় হতদরিদ্র ও ভাসমান নারী-পুরুষের মাঝে তিনি কম্বল বিতরণ করেন।

জানা যায়, উপজেলা প্রশাসনের উদ্যোগে পৌর শহরসহ উপজেলার বিভিন্ন এলাকায় দুই শতাধিক দরিদ্র ছিন্নমূল ভাসমান লোকজনের মাঝে কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত চক্রবর্তী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার তাপস চক্রবর্তী প্রমুখ।

আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার রাবেয়া আক্তার বলেন, বেশ কয়েক দিন ধরে প্রচন্ড শীত পড়েছে। অসহায় হতদরিদ্রসহ সাধারণ মানুষ এই শীতে অনেকটা বিপর্যস্ত। তাই যাদের শীত নিবাণের একেবারে কিছু নেই শীতে কষ্ট পাচ্ছেন ওইসব লোকদেরকে প্রশাসনের পক্ষ থেকে কম্বল দেওয়া হয়। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!