ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চট্টগ্রামে চোলাই মদসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৪৪, ১৮ জানুয়ারি ২০২৪
চট্টগ্রামে চোলাই মদসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

চট্টগ্রামের বোয়ালখালীতে ১১০ লিটার চোলাই মদসহ রুস্তম আলী নামে একাধিক মামলার এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন থানার ওসি মো. আছহাব উদ্দিন।

এর আগে, বুধবার রাতে উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রুস্তম আলী শ্রীপুর মুছার বাপের বাড়ির নুর হোসেনের ছেলে।

ওসি মো. আছহাব উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ১১০ লিটার চোলাই মদসহ রুস্তম আলীকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদক ও চুরি-চাঁদাবাজির অভিযোগে আগের পাঁচটি মামলা রয়েছে। নতুন করে মামলার পর বৃহস্পতিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!