ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চরফ্যাশনে ২৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার 

লালমোহন (ভোলা) প্রতিনিধি
প্রকাশিত: ১৮:১৯, ১৮ জানুয়ারি ২০২৪
চরফ্যাশনে ২৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার 
গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত আসামি মো. নয়ন। ছবি: ডেইলি বাংলাদেশ

ভোলার চরফ্যাশন উপজেলায় জলদস্যুতার মামলায় ২৫ বছরের সাজাপ্রাপ্ত মো. নয়ন নামে ৩৮ বছর বয়সী এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ

বৃহস্পতিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়। এর আগে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়ন ভেদুরিয়া লঞ্চঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নয়ন চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার চরমানিকা ইউনিয়ন ৫ নম্বর ওয়ার্ডের আলাউদ্দিনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ আইচা থানার এসআই আব্দুল খালেক। তিনি জানান, ২০১১ সালে গ্রেফতারকৃত নয়নের বিরুদ্ধে জলদস্যুতার দায়ে ২৫ বছরের সাজা ঘোষণা করেন আদালতের বিচারক। এরপর থেকে পালিয়ে থাকতে শুরু করেন নয়ন। তবে তথ্য-প্রযুক্তির মাধ্যমে অবশেষে বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে ভোলা সদর ভেদুরিয়া লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে নয়নকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। বৃহস্পতিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: ভোলা
লিংক সফলভাবে কপি হয়েছে!