ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ছেলের মৃত্যুর খবর শুনতেই মারা গেলেন মা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১২:১২, ১৯ জানুয়ারি ২০২৪
ছেলের মৃত্যুর খবর শুনতেই মারা গেলেন মা
ফাইল ফটো

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় ছেলে সাগর মিয়ার মৃত্যুর খবর শুনে মারা গেছেন মা মুর্শিদা বেগম। 

বৃহস্পতিবার রাত ৯টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাগর মিয়া মারা যান। এর এক ঘণ্টা পর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান সাগরের মা মুর্শিদা বেগম।

মৃত সাগর মিয়া সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের দক্ষিণ জগৎসার উত্তর পাড়া (পাবলা সার) গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে।

Advertisement

মৃত সাগরের চাচাত ভাই মনির হোসেন জানান, সাগর মিয়ার হার্টের সমস্যা ছিল। বৃহস্পতিবার সকালে সাগর মিয়া স্ট্রোক করলে তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি হন। সেখানেই রাত ৯টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার মৃত্যুর খবর শুনেই হৃদরোগে আক্রান্ত হন সাগরের মা। পরে তাকে স্থানীয় হাসপাতালে নিলে রাত ১০টার দিকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

মাছিহাতা মডেল ইউপি চেয়ারম্যান আল আমিন পাভেল জানান, সাগর মিয়া পেশায় অটোচালক ছিল। সাগরের মৃত্যুর খবর শুনে তার মা মুর্শিদা বেগমও মারা যান। ঘটনাটি খুবই হৃদয়বিদায়ক। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!