ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

১০ ডিগ্রি তাপমাত্রায় কাঁপছে পঞ্চগড়ে 

পঞ্চগড় প্রতিনিধি 
প্রকাশিত: ১০:১৮, ২০ জানুয়ারি ২০২৪
১০ ডিগ্রি তাপমাত্রায় কাঁপছে পঞ্চগড়ে 
ছবি: সংগৃহীত

উত্তরের জেলা পঞ্চগড়ে একদিনের ব্যবধানে তাপমাত্রা বেড়েছে দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। তবে তাপমাত্রা কিছুটা বাড়লেও শীতের দাপট কমেনি। হিমেল বাতাস আর ঘন কুয়াশায় বিপর্যস্ত জনজীবন।

শনিবার সকাল ৯টার দিকে জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এর আগে, শুক্রবার একই সময়ে এখানে রেকর্ড হয়েছিলো ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এদিন দুপুরের দিকে সূর্যের দেখা মিলেছে এ জেলায়। রোদ থাকলেও তেজ ছিলো না তেমন। 

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ্ বলেন, আকাশের উপরিভাগে মেঘ ও ঘন কুয়াশা থাকায় সূর্যের তাপ ভূপৃষ্ঠে আসছে না। ফলে শীতের তীব্রতা বেশি অনুভুত হচ্ছে। আরো কিছুদিন এই এলাকায় একই রকম আবহাওয়া থাকতে পারে।

Advertisement

এদিকে, হাড়কাঁপানো শীতে জবুথবু অবস্থা জনজীবনেও। কনকনে শীত আর হিমেল বাতাস সহজেই কাবু করছে এখানকার জনজীবন। দুর্ভোগ বেড়েছে খেটে খাওয়া শ্রমজীবি মানুষের। রাত থেকে সকাল অবধি ঘন কুয়াশায় ঢাকা থাকে পথঘাট। বিশেষ করে সন্ধ্যা থেকে সকাল ১০টা পর্যন্ত শীত বেশি অনুভূত হচ্ছে। ফলে শ্রমজীবিরা সময়মতো কাজে যেতে পারছেন না। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা কিছুটা বাড়লেও বিকেলের পর থেকে আবারো বাড়ছে শীতের দাপট। ফলে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!