রোববার সকালে লাশটি উদ্ধার করে পুলিশ। এর আগে, শনিবার রাতে গোপালপুর পৌরসভার সুন্দর পশ্চিম পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আসমা গোপালপুর উপজেলা ধোপাকান্দি ইউনিয়নের পঞ্চাশ গ্রামের আরশেদ আলীর মেয়ে। অভিযুক্ত স্বামীর নাম ফজলু তালুকদার। তিনি গোপালপুর পৌরসভার সুন্দর পশ্চিম পাড়া গ্রামের নুরুল ইসলাম তালুকদারের ছেলে।
.png)
স্থানীয়রা জানান, ফজলু পেশায় একজন রাজমিস্ত্রি। আসমা আর তার সংসারে দুই সন্তান রয়েছে। দীর্ঘদিন ধরে পারিবারিক কলহে তাদের সংসারে অশান্তি বিরাজমান। শনিবার রাতের খাবার খেয়ে আসমা ও সন্তানরা ঘুমিয়ে পড়েন। একপর্যায়ে ফজলু আসমা বেগমের গলায় ওড়না পেঁচিয়ে তাকে শ্বাসরোধে হত্যা করেন। পরে চিৎকার করে বাড়ির সবাইকে এ ঘটনা জানান ফজলু। পরে স্থানীয়রা ফজলুকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
গোপালপুর থানার পরিদর্শক (তদন্ত) মামুন ভুঁঞা এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত স্বামীকে আটক করেছে পুলিশ।