[ দেশজুড়ে ]
সোমবার নওগাঁর প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে স্কুল বন্ধ ঘোষণা
ছবি: ডেইলি বাংলাদেশ
নওগাঁয় তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমে যাওয়ায় তীব্র শীতে সোমবার জেলার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সকল স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। তাপমাত্রা বৃদ্ধি না পেলে ছুটি বাড়ানোর বিষয়ে পরবর্তীতে আবারো সিদ্ধান্ত নেয়া হবে।
রোববার জেলার তাপমাত্রা ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ পরিস্থিতিতে সোমবার জেলার সব মাধ্যমিক পর্যায়ের স্কুল-মাদরাসা ও প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে।
জেলা শিক্ষা কর্মকর্তা লুৎফর রহমান ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম ছুটির বিষয়টি নিশ্চিত করেছেন।
.png)
বদলগাছী আবহাওয়া অফিসের আবহাওয়া পর্যাবেক্ষণাগারের কর্মকর্তা মিজানুর রহমান বলেন, রোববার জেলার সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ২১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি সেলসিয়াস।
নওগাঁ জেলা শিক্ষা কর্মকর্তা লুৎফর রহমান বলেন, তাপমাত্রা কমে আসায় সোমবার জেলার মাধ্যমিক পর্যায়ের স্কুল ও মাদরাসা একদিনের ছুটি ঘোষণা করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
নওগাঁ
লিংক সফলভাবে কপি হয়েছে!