[ দেশজুড়ে ]
৫ ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুরে ফেরি চলাচল শুরু
ছবি: সংগৃহীত
৫ ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুর নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। কুয়াশার ঘনত্ব কেটে যাওয়ায় সোমবার সকাল ৯টা থেকে বিআইডব্লিউটিসির নরসিংহপুর ফেরিঘাট কর্তৃপক্ষ ফেরি চলাচল স্বাভাবিক করে দেয়।
এর আগে, রোববার রাত ৩টা ৫০ মিনিট থেকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।
বিআইডব্লিউটিসি শরীয়তপুরের নরসিংহপুর ফেরিঘাটের সহ-ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন বলেন, রোববার রাত থেকে প্রচণ্ড কুয়াশার দেখা দিয়েছিল। কুয়াশার মধ্যে নৌপথের দুর্ঘটনা এড়াতে শরীয়তপুর-চাঁদপুর নৌপথে রাত ৩টা ৫০ মিনিট থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। পরে কুয়াশার ঘনত্ব কেটে গেলে সোমবার সকাল ৯টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়।
.png)
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!