ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টাঙ্গাইলে তীব্র শীতের জন্য স্কুল-কলেজ বন্ধ ঘোষণা

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৫০, ২২ জানুয়ারি ২০২৪
টাঙ্গাইলে তীব্র শীতের জন্য স্কুল-কলেজ বন্ধ ঘোষণা
ছবি: সংগৃহীত

তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। টাঙ্গাইলে তাপমাত্রা ৯ ডিগ্রির নিচে নামায় সব স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসক।

সোমবার (২২ জানুয়ারি) জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম এ ঘোষণা দেন। এদিন সকাল গড়িয়ে দুপুর হলেও সূর্যের দেখা মেলেনি। তীব্র শীত আর হিমেল হাওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

জেলা প্রশাসক জানান, বর্তমানে জেলায় সর্বনিম্ন ৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস বিরাজ করছে। এ কারণে জেলার সব স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। অসহায়দের মাঝে কম্বল বিতরণ করা হচ্ছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!