[ দেশজুড়ে ]
শীতে খুলনার প্রাথমিক বিদ্যালয় বন্ধ
ফাইল ফটো
খুলনায় মঙ্গলবার সকালে তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।
তাপমাত্রা কমে যাওয়ায় খুলনা জেলার ১১শ’ ৫৯টি প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
খুলনা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ অহিদুল আলম বলেন, যেসব অঞ্চলে তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামবে সেসব এলাকার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা যাবে বলে সিদ্ধান্ত হয়। মঙ্গলবার সকাল ৬টায় খুলনার তাপমাত্রা ৯.৬ রেকর্ড করা হয়েছে। সেজন্য আজ থেকে (যে কয়দিন) তাপমাত্রা ১০ ডিগ্রির উপরে না আসা পর্যন্ত খুলনা জেলার ১১শ’ ৫৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!