মঙ্গলবার মনোহরদী উপজেলার গৌরীভাঙ্গায় অবৈধভাবে ইটভাটা পরিচালনার অভিযোগে কাচিকাটা ব্রিকস ম্যানুফ্যাকচারার্স ইটভাটাকে ৫ লাখ টাকা অর্থদণ্ডসহ ম্যানেজার অরুন চক্রবর্তীকে ৫ দিনের ও কর্মচারী আব্দুল্লাহকে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারুফ দস্তগীর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কারাদণ্ডসহ অর্থ জরিমানা করেন।
.png)
বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালত হাতিরদিয়া বাজার সংলগ্ন ব্রহ্মপুত্র নদীর তীরবর্তীতে বিধিবহির্ভূতভাবে মাটি অপসারণের অভিযোগে একটি ভেকু উদ্ধার করেন। একই দিনে ফসলি জমি থেকে মাটি কাটার অপরাধে বড়চাপা গ্রামের মোক্তার হোসেন ও আনোয়ার হোসেন মোবারক নামে দুইজনকে দু’দিন করে কারাদণ্ড প্রদান করেন।
এ ছাড়াও শিবপুর মানিকদি গ্রামের মোহাম্মদ আলীকে ২০ হাজার টাকা জরিমানাসহ উপজেলার লেবুতলা ইউনিয়ন থেকে একটি ভেকু উদ্ধার করা হয়।
ইউএনও হাছিবা খান জানান, সরকারি জমিসহ নদী রক্ষায় প্রশাসন যথেষ্ট তৎপর রয়েছে। একই সঙ্গে কৃষি জমি রক্ষায় সহকারী কমিশনার ভূমি গভীর রাতেও অভিযান পরিচালনা করে আসছেন। প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।