ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঘন কুয়াশায় ঢাকার ৪ ফ্লাইট নামল চট্টগ্রামে

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১১:৫২, ২৪ জানুয়ারি ২০২৪
ঘন কুয়াশায় ঢাকার ৪ ফ্লাইট নামল চট্টগ্রামে
ফাইল ফটো

ঘন কুয়াশার কারণে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরগামী চারটি ফ্লাইট চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। পরে ফ্লাইটগুলো পুনরায় ঢাকায় ফিরে যায়।

বুধবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম।

জানা গেছে, ঘন কুয়াশার কারণে বুধবার ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত মাসকাট, দুবাই, কুয়ালালামপুর ও দাম্মাম বিমানবন্দর থেকে আসা সালাম এয়ার, ইউএস বাংলা ও বাংলাদেশ বিমানের ফ্লাইট চারটি চট্টগ্রামে নামে। ফ্লাইটগুলো ভোর ৪টা থেকে সোয়া ৫টার মধ্যে ঢাকায় অবতরণের কথা ছিল। কিন্তু ঘন কুয়াশার কারণে রানওয়ে পাইলটের দৃষ্টিসীমায় না থাকায় চট্টগ্রামে অবতরণ করে। পরে সকাল ৯টার পর থেকে ফ্লাইটগুলো ঢাকায় ফিরে যায়।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!