[ দেশজুড়ে ]
সিরাজগঞ্জে হেরোইন বিক্রির দায়ে একজনের যাবজ্জীবন
ফাইল ফটো
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মাদক মামলায় লাল মিয়া (৪৫) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. আবুল বাশার মিঞা এ দণ্ডাদেশ দেন। এ সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্ত আসামি লাল মিয়া উল্লাপাড়া দক্ষিণপাড়া গ্রামের বাচ্চু মেম্বারের ছেলে। ঐ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট জেবু নেছা (জেবা রহমান) এ তথ্য নিশ্চিত করেছেন।
.png)
মামলা সূত্রে জানা গেছে, ২০২২ সালের ১৩ মে বেলা সাড়ে ১১টার দিকে উল্লাপাড়া দক্ষিণপাড়া এলাকার নিজবাড়ির পাশে হেরোইন বিক্রির সময় লাল মিয়াকে আটক করা হয়। সেসময় তার শরীর তল্লাশি করে ২৯ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
এ ঘটনায় উল্লাপাড়া থানার এসআই আব্দুস ছালাম বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলার শুনানি শেষে আদালত আজ এ রায় ঘোষণা করেন।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!