[ দেশজুড়ে ]
সড়ক কেটে সেফটি ট্যাংক নির্মাণ, এক লাখ টাকা জরিমানা
ছবি: ডেইলি বাংলাদেশ
লক্ষ্মীপুর জেলা সদরের মোল্লারহাট এলাকায় অবৈধভাবে সড়ক কেটে সেপটি ট্যাংক নির্মাণ করায় স্থানীয় মজিবুর রহমান ফারুককে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে অভিযান চালিয়ে তাকে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুর রহমান।
অর্থ দণ্ডপ্রাপ্ত ফারুক সদর উপজেলার দত্তপাড়া ইউপির উত্তর করইতলা গ্রামের খলিলুর রহমানের ছেলে।
.png)
জানা গেছে, মোল্লারহাট এলাকায় নিজস্ব জমিতে মার্কেট নির্মাণ করেন। ওই মার্কেটের সেফটি ট্যাংক এর জন্য দত্তপাড়া ইউনিয়নের মান্দারী বশিকপুর বাইপাস সড়ক কেটে বিশাল গর্ত তৈরি করে। স্থানীয়রা উপজেলা নির্বাচন কর্মকর্তাকে খবর দিলে তিনি ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত ব্যক্তিকে জরিমানা করেন। এ সময় ইউপি চেয়ারম্যান এটিএম কামাল হোসেন উপস্থিত ছিলেন ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান বলেন, অবৈধভাবে সড়ক দখল করে সেপটি ট্যাংক নির্মাণ করায় পরিবেশ আইনে ফারুকের এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
লক্ষ্মীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!