ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফেসবুকে ছবি-ভিডিও দিতে বাধা, অতঃপর...

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ১১:৪৪, ২৫ জানুয়ারি ২০২৪
ফেসবুকে ছবি-ভিডিও দিতে বাধা, অতঃপর...
ফাইল ফটো

চুয়াডাঙ্গার শহরতলীতে ফেসবুকে নিজের ছবি ও ভিডিও পোস্ট করা নিয়ে স্বামী-শাশুড়ির সঙ্গে মনোমালিন্যের জেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন খুশি খাতুন নামে এক গৃহবধূ।

বুধবার (২৪ জানুয়ারি) জেলার শহরতলী দৌলতদিয়ার স্কুলপাড়ায় এ ঘটনা ঘটে। মৃত খুশি ওই এলাকার ওবাইদুল ইসলামের স্ত্রী। 

খুশির স্বামী ওবাইদুল ইসলাম বলেন, খুশি ফেসবুকে নিজের ছবি ও ভিডিও পোস্ট করত। তাকে ছবি-ভিডিও দিতে নিষেধ করা হলেও শুনত না সে।

Advertisement

তিনি আরো বলেন, শনিবার আমার বড় ভাইয়ের জন্মদিন উপলক্ষে ঘুরতে যাওয়ার কথা বলে খুশি। আমার কাছে কোনো টাকা না থাকায় তাকে ঘুরতে নিয়ে যেতে পারিনি। এরপর থেকে আমার সঙ্গে কথা বলতো না খুশি। বুধবার (২৪ জানুয়ারি) আমি কাজে ছিলাম। একজন আমাকে ডেকে সদর হাসপাতালে নিয়ে যান। এরপরই জানতে পারি,  আমার স্ত্রী আত্মহত্যা করেছে। আমার সাড়ে তিন বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি সেকেন্দার আলী বলেন, বিষয়টি জেনেছি। পারিবারিক কলহের জেরেই আত্মহত্যা করেছেন খুশি খাতুন।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!