বদলগাছী আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক হামিদুল হক জানান, গতদিনের তুলনায় আজকের তাপমাত্রা আরো কমেছে। ফলে জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বইয়ে যাচ্ছে। এছাড়া জেলায় তাপমাত্রা আরো নিম্নমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে। এ রকম তাপমাত্রা আরো দুই একদিন অব্যাহত থাকতে পারে বলে তিনি জানান।
এদিকে, ভোর থেকেই কুয়াশায় পথঘাট ঢাকা আছে। সড়কগুলোতে দুর্ঘটনা এড়াতে হেডলাইট জ্বালিয়ে যানবাহগুলো চলাচল করতে দেখা যায়। প্রচন্ড শীতে সবচেয়ে বেশি ভোগান্তি পোহাচ্ছেন শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষরা।
.png)