[ দেশজুড়ে ]
প্রাইভেটকার-অটোরিকশা সংঘর্ষে নিহত ২, আহত ৩
ছবি: ডেইলি বাংলাদেশ
নেত্রকোণায় প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন।
শুক্রবার দুপুরে নেত্রকোণা-ময়মনসিংহ মহাসড়কের চল্লিশা ঝাউসি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নামপরিচয় জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন নেত্রকোণা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক হাফিজুর রহমান।
.png)
তিনি জানান, নেত্রকোণা-ময়মনসিংহ মহাসড়কের চল্লিশা ঝাউসি এলাকার ঝাউসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার মুখামুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা এক যাত্রী ঘটনাস্থলেই মারা যান। হাসপাতালে নেয়ার পথে একজন মারা যা। অন্য তিনজনকে নেত্রকোণা জেলা সদর হাসপাতালে নিয়ে যান ফায়ার সার্ভিসের কর্মীরা।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!